ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না।
আরও পড়ুন: আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই অনলাইনভিত্তিক টিকিট বিক্রির ব্যবস্থা চালু রাখা হয়েছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে, টিকিট সংগ্রহে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইন প্ল্যাটফর্মে লগইন করার পরামর্শ দিয়েছে রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে বাড়তি চাহিদার কারণে টিকিট বিক্রির শুরুতেই সার্ভারে চাপ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল, কিলোমিটারপ্রতি নতুন হার নির্ধারণ





