সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম সীমিত, প্রভাবিত ১৭৪ ফ্লাইটের ২৩ হাজারের বেশি যাত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের মোট ১৭৪টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে যাত্রী ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৯৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

সরাসরি ফ্লাইট প্রভাবিত ৯৭টি

আরও পড়ুন: ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার, সর্বোচ্চ ৫টির অনুমতি

সৌদি আরবগামী বা সৌদি আরব থেকে পরিচালিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সাউদিয়ার ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

ট্রানজিট ফ্লাইট প্রভাবিত ৭৭টি

আরও পড়ুন: মেট্রোরেলের সব স্টেশনে আসছে নতুন পরিবর্তন

ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

সব মিলিয়ে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টিতে। এসব ফ্লাইটের কারণে মোট ২৩ হাজার ৭৭ জন যাত্রী প্রভাবিত হয়েছেন।