বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আরও পড়ুন: ঈদ ফেরত যাত্রা: আজ মিলবে ২ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় ও ভারি বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

তবে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঈদুল আজহা শেষে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট

নৌপথে যাত্রীদের সতর্কতা অবলম্বন এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে যাত্রা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।