আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
দিন দিন বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে দূষণের কবলে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। সম্প্রতি বৃষ্টিপাত কমতেই ঢাকার বাতাস ফের অস্বাস্থ্যকর হয়ে ওঠেছে। রোববারও (১০ নভেম্বর) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে লাহোর। এ ছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসে মাঝারি মাত্রায় দূষণ রয়েছে।
এদিন সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৩ স্কোর নিয়ে ৩৩ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত।
আরও পড়ুন: দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬৮৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে লাহোর শহর। এ ছাড়া ২৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১৬৫।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন: ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, দমকা হাওয়া হতে পারে ৪০ কিমি বেগে
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।





