রাজশাহীতে নিপাহ ভাইরাস শনাক্তের একদিন পরই শিশুর মৃত্যু

Shakil
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৩ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

নিপাহ ভাইরাস শনাক্তের একদিন পরই রাজশাহীতে সোয়াদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাবনার ঈশ্বরদী উপজেলার সানোয়ার আলীর ছেলে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল শিশু সোয়াদ। এর কিছুক্ষণ পর থেকে জ্বর ও খিচুনি উঠলে সে অচেতন হয়ে যায়। একইদিন বিকেলে তাকে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় পর দিন শনিবার (২১ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্তে তা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। আর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, খেজুরের কাঁচা রস পান করা প্রায় সবারই পছন্দের। বাবা-মা খুব শখ করেই সন্তানকে খেজুরের কাঁচা রস পান করান। অবশ্যই বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস পান করবেন না। নিজের পরিচিতজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদেরও দেবেন না।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

চলতি মাসের প্রথম সপ্তাহে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাসিন্দা এক নারীর মৃত্যু হয়।