দুর্বৃত্তের গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:১৩ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা বিপুল চাকমাসহ ৪ নেতাকর্মী নিহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা আরও দুইজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছে ইউপিডিএফের নেতারা। 

নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। 

ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত জানানো হবে।