ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই মারা গেছেন
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঝিনাইদহ-১ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।
শনিবার (১৬ মার্চ) ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নান্দাইলের ইতিহাসে প্রথম সভা
থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরিবার সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, মরদেহ দেশে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচির উদ্বোধন
সাবেক এ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা তুলেছিলেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





