নারায়ণগঞ্জ চর সৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ০৭ জুন ২০২৪ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবতার সেবার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে একঝাক তরুণদের আন্তরিক প্রচেষ্টায় ৭ জুন শুক্রবার সকালে নারায়ণগঞ্জ চর সৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা  আবদুল কাইয়ুম ও বিশেষ অতিথি মাওলানা সাইফুদ্দিন মনিরের উপস্থিততে দোয়া ও মোনাজাতের মাধ্যেমে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর রাসূল ছিলেন মানবতার ফেরিওয়ালা মুক্তিগামী পথের দিশারী বর্তমান সমাজে তা অনুকরণ অনুসারী সংকীর্ণ বললেই চলে। আসুন আমরা সবাই আল্লাহকে খুশি করতে রাসূলের আর্দশে জীবন যাপন করি মানুষের কল্যানে সর্বদাই এগিয়ে যাই।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমান টিটু, মো আক্তার হোসেন, এড. আক্তার হোসেন, ডাঃ ইলিয়াস, ডাঃ সিয়াম নয়ন হোসেন প্রমূখ। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল