ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের প্রেস ব্রিফিং

Abid Rayhan Jaki
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৪ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র আশরাফুল রহমান ইজাজকে হত্যার ঘটনায় হাসান আল ফারাবী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোঁপ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। 

শনিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

বুধবার সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হয়। একটি ভিডিওতে দেখা যায়, ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছে।

এলাকার কয়েকটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়ের সাথে ছাত্রলীগের কর্মী এজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় এজাজকে গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক হলো ফারাবী। 

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

পুলিশ সুপার জানান, কলেজ পাড়ার খোকা ও ফারাবীর বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারতো না ফারাবী ও তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করে।খোকা। সেটি তিনি ফারাবীর হাতে তুলে দেন। বিকেলে খোকার সঙ্গে তর্কাতর্কির সময় ইজাজকে গুলি করে ফারাবী। 

এদিকে ফারাবীকে গ্রেপ্তারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এ সময় তারা ক্ষোব দেখান ও খোকাসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।