কলমাকান্দায় সেনাবাহিনীর টহল, সঙ্গে রয়েছে পুলিশ
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দাতেও টহল দিচ্ছে সেনাবাহিনী।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল চারটায় সেনা সদস্যদের একটি গাড়ি কলমাকান্দা সদরে টহলে নামে। এসময় পুলিশের একটি গড়িও তাদেরকে সঙ্গ দিতে দেখা গেছে।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পদত্যাগের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে বহু পুলিশ আহত-নিহত ছাড়াও নিরাপত্তাহীনতায় কর্মবিরতি পালন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি। ফলে, গত কয়েকদিন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে দেখা যায়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, হাসিনা সরকার পদত্যাগের পর পুলিশের উপর যে বর্বর নির্যাতন শুরু হয়েছিল তা খুবই দুঃখজনক। ফলে, নিজেদের নিরাপত্তা এবং বেশ কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করে দেশের পুলিশ বাহিনী।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
তিনি বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের টিমসহ থানায় অবস্থান করছিলাম। তবে, কলমাকান্দার মানুষ অত্যন্ত ভালো- তারা আমাদের উপর কোন অন্যায়-অত্যাচার করেনি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমাদের দাবি-দাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।
ওসি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা আবারও কাজ শুরু করেছি। আশা করি, এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।





