ভারতীয় ঢলের তীব্রতায় তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে সেতু

Abid Rayhan Jaki
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৪ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সঞ্জীব ভট্টাচার্য্য
ছবিঃ সঞ্জীব ভট্টাচার্য্য

ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যেরের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের অন্তত ১০টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষন শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া কালন্দী খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর,  কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকায় জাজি গাংয়ের উপর অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাধের কিছু অংশ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন। 

আরও পড়ুন: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে। 

ইউএনও গাজালা পারভীন রুহি জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগি করা যাবে না।

আরও পড়ুন: সিলেটে বৃদ্ধকে ফাঁসানোর নেপথ্যে কী?

উল্লেখ্য যে এই ব্যাপারে সড়ক ও জনপথের 

নির্বাহী প্রকৌশলী ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগ করতে চাইলে, তিনি মুঠো ফোনে আমাদেরকে কোন কিছু জানাননি।