তারেক রহমানের নির্দেশে রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে মীর সরফত আলী সরফত আলী সপু

Sanchoy Biswas
সিরাজদিখান মুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোলা ইউনিয়নের নিহত রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে পরিবারের পাসে দাঁড়িয়েছেন বিএনপি পরিবার।

এ সময়ে মীর সরফত আলী সপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা সে সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান তার মতই  সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তার ৩১ দফার মধ্যেই মানুষের পাসে থাকার কথা রাষ্ট্রীয় ভাবি উত্থাপিত করেছেন। রোমানের কথা শুনি সে আমাকে নির্দেশ দিয়েছেন এ পরিবারের যাতে কোন সমস্যা না হয়। তাই আজ নিহতর বাবার হাতে আমি আমার পক্ষ থেকে কিছু সহায়তা দিয়ে গেলাম এবং ভবিষ্যতেও  অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

এ সময়ে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেকসহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিক, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, জেলা নারী ও শিশু অধিকার ফোরাম দপ্তর সম্পাদক রিমন, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশা, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহ্বায়ক সামসুল ইসলাম, সদস্য সচিব সামসুল হক, সিরাজদিখান উপজেলা আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য বাবু, মতি, ইসমাইল, সোহেল, রুবেল।