খুলনায় অগ্নিকান্ডে ৪৪ দোকান পুড়ে ছাই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। বুধবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১৯ মার্চা) দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। সে দোকানগুলোতেই আগুন লাগে।  

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক করে এনআইডি প্রতারণা, আটক ১

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 


আরও পড়ুন: গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল