বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের উদ্যোগে সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৫ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ময়মনসিংহ জেলার এক্স ক্যাডেট ক্যাম্প ব্রম্মপুত্রে অংশ গ্রহণকৃত ২১৫ জন এক্স ক্যাডেটদের মধ্যে সনদ বিতরণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২১শে মার্চ (শুক্রবার) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস গ্রীন পয়েন্ট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ জেলা পুলিশের, পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্স ক্যাডেটদের হাতে সনদ তুলে দেন। 

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ নুরুল আফসার, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সহ সভাপতি  আ.ন.ম মন্জুরুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক মেহেদী, দৈনিক বাংলাবাজার পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান এস. এম জাহাঙ্গীর আলম, আনন্দমোহন কলেজ প্লাটুন প্রাক্তন ক্যাডেট মো. কামরুজ্জামান জুয়েল ।

সনদ বিতরণ শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার এক্স ক্যাডেট সার্জেন্ট ইসরাফিল হোসেন শান্ত এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি সারোয়ার হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, এক্স ক্যাডেট মো. আসিফ আল মুকসীত, এক্স ক্যাডেট জিসানুর জাহিন সূচি, বর্তমান সি ইউ ও মো. উসমান রনি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডিসিপ্লিনের গুরুত্ব অপরিসীম।  যারা নিয়ম  ও শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে না পারে তাদের জীবন অন্ধকারেই থেকে যায়। আর যারা সুনির্দিষ্ট নিয়ম করে জীবনের প্রতিটি চলার পথ অতিক্রম করে তাদের জীবন সুন্দর হয়ে উঠে। আজকের এই বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের এক্স ক্যাডেট যারা তারা সুশৃঙ্খল তাই তাদের জীবন সুন্দরভাবে গড়ার প্রত্যয় জানিয়ে সমাজ ও দেশ গঠনের আহবান জানান তিনি।

এতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ময়মনসিংহ জেলার এক্স ক্যাডেট সদস্যরা অংশ নেয়।