নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার ৩
রামপুরা থানা এলাকায় নারী সাংবাদিককে হেনস্থার ঘটনার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে র্যাব হেডকোয়ার্টারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এ তথ্য জানান।
আরও পড়ুন: ফটিকছড়িতে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার
র্যাব জানায়, বুধবার (২ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে। বিষয়টি র্যাব-৩ এর নজরে আসলে তাৎক্ষণিক র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে।
এ বিষয়ে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনীঃ ২০০৩) একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখিত এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেফতারে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিশানকে রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় গ্যাসের তীব্র সংকট, জনজীবনে চরম বিপর্যয়





