পলাশে ব্যাটারি ফ্যাক্টরির কারণে নষ্ট ফসলি জমি
নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে অনুমোদনহীন ব্যাটারি ফ্যাক্টরির কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি। সরকারিভাবে বারবার বন্ধের পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালু করা হচ্ছে ফ্যাক্টরির কার্যক্রম।
বিষাক্ত সীসা ও এসিডের বিষক্রিয়ায় গর্ভবতী নারী ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। পানি পানে বুক জ্বালাপোড়া ও চুলকানি দেখা দিচ্ছে। গরু, হাঁসসহ গবাদি পশুরা মারা যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা। রাত হলে চোখ জ্বলছে শিশু ও তরুণদের। ফসলি জমির মাটি বিবর্ণ পাথুরে রূপ ধারণ করছে।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
জানা যায় কলকারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কোন ধরনের অনুমোদন নেই চীনা মালিকানাধীন ‘জিনওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ এই প্রতিষ্ঠানটির। অথচ দিন-রাত ২৪ ঘণ্টা ক্ষতিকর শিষা, সালফিউরিক এসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড এসিড উৎপাদন করছে জিনওয়ান স্টোরেজ লিমিটেড। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসে ২০১৯ সাল থেকে, অথচ কারখানাটির নেই কোন ধরনের অনুমোদন।
এলাকাবাসী ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন করলে এলাকাবাসীর বিরুদ্ধে করা হয় মিথ্যা মামলা। হয়রানি করা হয় এলাকাবাসীকে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
এ ঘটনায় ফ্যাক্টরি বন্ধের দাবিতে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। গ্রামবাসীকে সাথে নিয়ে ব্যাটারি ফ্যাক্টরির কারণে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন তিনি। এলাকাবাসীর সাথে আলোচনা করেন ও দ্রুত সময়ের মধ্যে অনুমোদনহীন কারখানা বন্ধের জন্য সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দেন। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেও সংহতি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এড. শিরনী আক্তার নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনিসহ জেলা ও উপজেলার এনসিপির নেতাকর্মীরা।





