নরসিংদীতে এনসিপির বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা
বাংলা নববর্ষ উপলক্ষ্যে নতুন দিনে, নতুন আনন্দে উচ্ছ্বাসিত হউক বাঙালির প্রাণ এই স্লোগানে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) নরসিংদী পৌর পার্ক থেকে শুরু করে পৌরসভার পর্যন্ত এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক শিরনী আক্তার, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ হিল মামুন সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
এসময় এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, নতুন দিনে আমাদের অঙ্গীকার হক বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করা। নরসিংদীতে আমরা কোন চাঁদাবাজের ঠাঁই হতে দিব না। চাঁদাবাজকে আপনারা খাম্বার সাথে বেধে রাখবেন আমরা তাদের পুলিশে ধরিয়ে দিব।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল





