ওয়ারীর একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার
ওয়ারীর একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মো. মুঈদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫)। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহমেদ বলেন, শনিবার (১৯ এপ্রিল) রাত নয়টার দিকে ওয়ার স্টেীট জমজম টাওয়ারের পাঁচ তলার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বৃষ্টিভেজা সিলেটে তারেক-জুবাইদার নির্ভার মুহূর্ত, প্রশংসায় ভাসছে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাসায় স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন। কারো সাথে তেমন যোগাযোগ করতো না। এক কাজের বুয়া কাজ করতো। তবে দুই মাস যাবৎ কাজের মহিলার বেতন দিতে পারেনি। রোজার ঈদের পরে বেতন দেওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার বিকেলে কাজের বুয়া ওই বাসায় যায় এবং কলিংবেল টিপেও সাড়া শব্দ না পেয়ে চলে যায়। স্বামীর মরদেহ পচনশীল ছিল। একই বিছানায় মৃত অবস্থায় পড়েছিল তার স্ত্রী রত্নার মরদেহ। তবে তাদের শরীরে কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করতে পারেন। বাসায় একটি চিরকুট পাওয়া নিয়ে পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা তদন্তে নেমেছে।
আরও পড়ুন: শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন





