ধানের খড়ের কাজ করার সময় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারী নিহত

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে মোছা. সানজিদা বেগম (২৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছে।  আজ ৩০শে এপ্রিল বুধবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত নারী ওয়ারুক গ্রামের খবির মিয়ার দ্বিতীয় ছেলে মো. আল আমিন হোসেনের স্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে চারটায় একজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা  মহিলা বজ্রপাতে মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করি।

জানা যায়, বুধবার বিকেলে ওয়ারুক- মিরপুর গ্রামের সীমান্তবর্তী সৈয়দ আহাম্মদ এর বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ি ধানের খড়ের কাজ করার সময় বৃষ্টি শুরু হলে পুকুর পাড়ের গাছে বজ্রপাতের আঘাত লাগলে নিকটে থাকা সানজিদা বেগম ভয়ে আতঙ্কিত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে চিকিৎসার জন্য নিকটস্থ ডাক্তারের কাছে নিলে সেখানে তাকে মৃত ঘোষণা করে। শাশুড়ি একটু দূরে থাকায় তিনি বেচে যান। 

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, প্রশাসন অবগত হওয়ার পরে ডিসি মহোদয়ের কাছে নিহতের পরিবারকে অনুদানের ব্যবস্থা করার জন্য ইতোমধ্যেই আবেদন করা হয়েছে।