কাপাসিয়ায় কাঁঠাল চাষীদের আশা জাগাচ্ছে পার্টনার মাঠ স্কুল

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ২৬ মে ২০২৫ | আপডেট: ৭:১৭ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা সদরের দস্যু নারায়ণপুর গ্রামে পার্টনার মাঠ স্কুল ও কৃষি পরামর্শ কেন্দ্র (গ্যাপ) অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫ জন কৃষক কৃষানি অংশগ্রহণ করে। 

প্রশিক্ষণে মোট ১০ টি সেশন এর মাধ্যমে কাঁঠাল চাষীদের হাতে কলমে কাঁঠালের পরিচর্যা, বালাই ব্যবস্থাপনা ও কাঁঠালের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রশিক্ষণের সার্বিক কার্যক্রমের টিম লিডার হিসেবে পর্যবেক্ষণ করছেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক। প্রশিক্ষণে ফেসিলিটেটর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান খান ও ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা ফাহমিদা আক্তার সার্বিকভাবে সহযোগিতা করছেন।

কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকগণ সমিতি গঠন করে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে যুক্ত হবেন। ফলে সফল উদ্যোক্তা হয়ে দেশে বিদেশে কৃষি পণ্য রপ্তানি করবেন।

আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি