স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২৭ মে ২০২৫ | আপডেট: ১১:১৮ অপরাহ্ন, ২৭ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৭ মে) বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা। এরপর তারা স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রীকে পুলিশে সোপর্দ করেন।

এদিকে আটকদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। 

১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।