ডিম ও মুরগির বাজার দখল ও কারসাজিতে নজর রাখছে সরকার: প্রাণী সম্পদ উপদেষ্টা

Sanchoy Biswas
রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ১৭ জুন ২০২৫ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিম ও মুরগির বাজারে কারো সিন্ডিকেটের কারণে বা কেউ বাজার দখল ও কারসাজি করার কারণে যেনো মূল্য বৃদ্ধি বা নাকমে সে ব্যাপার সরকার নজর রাখছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার।

আজ মঙ্গলবার(১৭জুন) সকালে সাভারের প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),প্রাণীসম্পদ অধিদপ্তর এর মাধ্যমে বিসিএস লাইভস্টক একাডেমি,সাভার এর নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

এসময় তিনি আরো বলেন আমি মনে করি আমাদের দেশে গরুর যে নিজস্ব জাত রয়েছে  তাই যদি ভালো করে সহায়তা দিয়ে উৎপাদন করতে পারি তা হলে এটাই বিশ্বমানের হবে এবং এটাকে কি ভাবে রোগমুক্ত রাখা যায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ফিড নিয়ে গবেষণা করার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি ।

অনুষ্ঠানে  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো: তোফাজ্জেল হোসেন, সভাপতিত্ব করেন  প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক , ড. মুহাম্মদ আবু সুফিয়ান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার  কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ