ইমামরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না: দিপু ভুঁইয়া

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানার্থে এক ইমাম সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপজেলার তারাবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় গন্ধর্বপুর মেহেরুননেছা ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

আরও পড়ুন: নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরব হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ইমামরা সমাজের আয়না। সমাজ থেকে অনাচার ও কলুষতা দূর করতে ইমামদের বিকল্প নেই। ইমামরা উচ্চ মর্যাদার মানুষ—তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পান না।

আরও পড়ুন: তাড়াশে সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

তিনি আরও বলেন, ইমামরা নির্ভয়ে সমাজ গঠনে ভূমিকা রাখুন। মানুষকে ন্যায় ও সৎপথে আহ্বান জানানোই ইমামদের মূল দায়িত্ব।

অনুষ্ঠান শেষে উপস্থিত ইমামদের সঙ্গে দিপু ভুঁইয়া মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।