ফেনীতে বর্ণিল পিঠা উৎসব

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে দিনব্যাপী বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ নভেম্বর দুপুরে ফেনী শহরের পাঠানবাড়ী রোডে হোপ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এতে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন গ্রামীণ জনপ্রিয় ঐতিহ্যবাহী বাহারি পিঠার স্টল প্রদর্শন করেন।

স্কুলের প্রধান অধ্যক্ষ আলমগীর কবির জানান, পিঠা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামের ঐতিহ্য ধরে রাখতে এবং নানা ধরনের পিঠা-পুলি উৎসব অভিভাবকদের মধ্যে একটি বন্ধন তৈরি করে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

জাহেদা খন্দকার নামে এক অভিভাবক জানান, পিঠা উৎসবে ছাত্র-ছাত্রীদের চেয়ে অভিভাবকদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

উৎসবে দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, চন্দনকুলি, চৈপাকান, চিতই, ভাপা, তালের পিঠা, নারকেল চিড়া, রসপান, ঝাল পিঠা, চিকেন রোল, নাগেস, হৃদয়হরণ, গোকুল পিঠা, দুধ সুন্দরীসহ নানা রঙ ও স্বাদের শতাধিক পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।