৯ দিনের মধ্যে জামায়াত আমির প্রধানমন্ত্রী হবেন: আমির হামজা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত নারীদের এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, জামায়াত আমিরকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, অতীতে আন্তর্জাতিক পর্যায়েও এমন ঘটনার পর রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের নজির রয়েছে।

আরও পড়ুন: গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করবে। তার ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান একজন মানবিক নেতৃত্ব হিসেবে কাজ করবেন এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নারীরা যেন ঘরে বসে নিরাপদ পরিবেশে আয় করতে পারে, সে লক্ষ্যে হস্তশিল্পসহ বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

ভোটারদের উদ্দেশে আমির হামজা বলেন, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি কুষ্টিয়া জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।