উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন
ছবিঃ সংগৃহীত
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পটির ই ব্লকে আগুনের সূত্রপাত হয়।
রাত সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর দুটি ইউনিট। আগুন নেভানোর কাজে ক্যাম্পের বাসিন্দারাও সহযোগিতা করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।





