যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে রায়পুরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৪ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়পুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওসমান চত্বরে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে প্রতিবাদ জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা ওসমান চত্বরে জড়ো হয়ে রায়পুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬