নরসিংদীতে আলোচিত কিশোর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরার আলোচিত কিশোর মোস্তাকিম (১৪) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাসুম মিয়া (২৫) ওরফে চায়না, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

ওসি প্রবীর কুমার ঘোষ জানান, গত ৪ ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বালুচর গ্রামে হানিফ মাষ্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কিশোর মোস্তাকিম (১৪) বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনাটি পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের দৃষ্টিগোচর হলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ মার্চ) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা হতে ঘটনার সাথে জড়িত মূল আসামী মাসুম মিয়া ওরফে চায়নাকে গ্রেফতার করতে সক্ষম হন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

পরে উক্ত আসামী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন বলেও তিনি জানান।