শ্রীপুরে পারিবারিক কলহে ঘরের ভেতর আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে তিনটায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ তুহিন মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার বাসিন্দা মোঃ মমতাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
তিনি শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন মিয়া তার ভাড়া নেওয়া টিনশেড ঘরের ভেতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসে।
পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।





