শরীয়তপুরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখেন, "সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।"

আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত একজন জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন।

পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটি কয়েক জায়গায় পোড়ানো হয়েছে। তবে কখন ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

আরও পড়ুন: রাজশাহীর আমের তুলনা নেই: মার্কিন রাষ্ট্রদূত

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজি হননি।