কিশোরগঞ্জের নতুন ডিসি সোহানা নাসরিন
কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনতে এ বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এছাড়া, প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হবে।





