নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ধর্ষক আটক
নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণ হয়েছেন একই এলাকারই এক প্রতিবেশীর হাতে। এ ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ।
রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন: মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি, তদন্ত কমিটি গঠন: বিভাগীয় কমিশনার
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় স্কুলে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৭ বছরের এক শিশু স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল হোসেন তাকে ফুসলিয়ে নিজ বাড়ির নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ভুক্তভোগী শিশুকে আইসক্রীম কিনে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী শিশু বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর পিতা ও তার স্বজনরা ধর্ষকের বাড়িতে হামলা চালিয়ে ধর্ষককে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ধর্ষক আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর খুন, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগী শিশুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।





