পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগ, রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: চান্দিনায় জাল টাকাসহ যুবক আটক, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।