হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদ, গ্রেফতারের দাবি
রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে ফেসবুকে পোস্টের জের ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান। হেযবুত তওহীদ গাজীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর জেলা সভাপতি আবু রায়হান।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। তিনি সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
মোখলেছুর রহমান সুমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাস ধরে কাপাসিয়াসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী সামসুল হক মিলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শরীফুল ইসলামসহ গাজীপুর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।





