ভূজপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় সোমবার (২২ জুন ২০২৬) আনুমানিক দুপুর দেড়টার দিকে উত্তর আঁধারমানিক এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
আটককৃত পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তিনি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। এ ধরনের কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।





