গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ বাসন থানার ভোগড়া এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোররাতে ভোগড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার তিতাস থানার দাসকান্দি এলাকার ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল এলাকার মো. শরিফ (২৮)।

আরও পড়ুন: ভুলতা স্কুল অ্যান্ড কলেজে কোচিং সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষার মান নিয়ে উদ্বেগ

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, ভোগড়া এলাকার একটি ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ওই দুই যুবককে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ইমন শাহরিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং মো. শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।

আরও পড়ুন: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে শুরু হলো সড়কের সংস্কারকাজ