নান্দাইলে মাদক ও জুয়ার বিরুদ্ধে ওসি আজহারুলের জিরো টলারেন্স
সামাজিক সকল অপরাধের মূলহোতা হচ্ছে মাদক ও জুয়া। মাদক ও জুয়ার কবলে ধ্বংস হচ্ছে যুব সমাজসহ আগামী প্রজন্ম। আর সেই মাদক ও জুয়াকে সমাজ থেকে নির্মূলের মাধ্যমে সভ্য সমাজ গঠনে কাজ করছে পুলিশ প্রশাসন।
ঠিক তেমনি ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম। ফলে মাদক ও জুয়ারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন ওসি আজহারুল ইসলাম তিনি বলেন,মাদক নির্মূলে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী বা মাদক সংশ্লিষ্ট কোন অপরাধীর বিরুদ্ধে কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্হা গ্রহনে কোন আপষ করা হবে না।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
তিনি গত ০৯ এপ্রিল ২০২৬ তারিখে যোগদানের পর থেকে ০৫জুলাই পর্যন্ত মাদক আইনে ২৩ জন, জুয়া আইনে ২৪জন ও অন্যান্য মামলায় ১৫২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও গৌরীপুর সার্কেল অফিসারের দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে স্থানীয় যুব সমাজ ও এলাকার সচেতন ব্যক্তিদের সমন্বয়ে মাদক বিরোধী সভা-সমাবেশ ও রেলিতে যোগদান করে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বাঁচার জন্য সকলকে সচেতন করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
ওসি আজহারুল ইসলাম জানান, নান্দাইল থেকে যে কোন মূল্যে মাদক ও জুয়া নির্মূলে সকলকে এগিয়ে আসা এবং এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা দেয়ার দেয়ার জন্য নান্দাইলবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং মাদক ও জুয়ারীদের আড্ডার সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে।
ওসি বলেন, মানুষের সেবা ও আইন শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের দায়িত্ব ও কর্তব্য। তিনি এলাকার শান্তি বজায় রাখতে আইন নিজের হাতে না নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন।





