কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচির উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন হেল্পিং হ্যান্ড ফর হিউম্যানিটি-এর আর্থিক সহযোগিতা এবং নিঃস্ব সহায়ক সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী।

আরও পড়ুন: খিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাদ্রাসার সহ-সভাপতি ও রবিরবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াছিন আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল মুস্তাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. তৌফিকুর রহমান, দাতা কমিটির সদস্য মো. আতিকুর রহমান, আব্দুল হাসিব, মো. আনুর আলী, বলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক আহমেদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মোং রুহিন আহমদ এবং শিক্ষক রাসেল আহমদ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন।

আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পুষ্টি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বিতরণ করা হবে।