নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও পাইকারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন। এ সময় তিনটি বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ব্যবহারকারীদের কাছ থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ারের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদুল হাসানের দিকনির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল বলেন, সরকারি সম্পত্তির অপব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে তিনটি বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট তিন মালিককে পৃথকভাবে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নরওয়ের আধুনিক মৎস্যপ্রযুক্তি আসছে বাংলাদেশে, প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক