কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রস্তুতি সভা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব আব্দুল মুহিত বাবলু, সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ।

আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা, স্বামী আটক

সভায় প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করে বাছাইপর্ব পরিচালনা ও রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিংড়ায় তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’