লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

১৭ কেজি ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক

Shahrier Islam Pallab
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ ইজিবাইকটি জব্দ করা হয়।

আরও পড়ুন: চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি

জব্দ করা গাঁজার মোট ওজন ১৭ কেজি বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি ও চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: যুব ও ক্রীড়া সচিবের উপস্থিতিতে ‘শান্তির জন্য মার্শাল আর্টস’ সেমিনার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক বা অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনগণকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।