পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Shahrier Islam Pallab
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহম্মেদ পিনু, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা। অনুষ্ঠানে জেলা মহিলা দল, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিকলীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার

সভায় বক্তারা বলেন,  বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী জাগরন সৃষ্টি হয়েছে। বিএনপির আন্দোলন সংগ্রামে মহিলা দল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। ভবিষ্যতেও তারা সকল আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারী অধিকার আদায়ে সচেষ্ট থাকবে এমন আশাবাদ ব্যাক্ত করেন তারা। আলোচনা সভার আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।