ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে তিন ক্যাটাগরিতে  বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী, সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলপুর পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।

বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনজন হলেন—মোসাম্মৎ আখি নূর রিনা, স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান মতি, এ কে এম সিরাজুল হক, পিতা মৃত হাফিজ উদ্দিন, এবং জাহানারা ফেরদৌস, স্বামী মির্জা রায়হান। সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনটি প্রতিষ্ঠান হলো—ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ফুলপুর উপজেলা খাদ্য গুদাম।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শুভ ওরফে বিল্লালের শেষযাত্রা থমকে আছে ধর্মপরিচয়ের দ্বন্দ্বে

এছাড়া নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনজন হলেন—মরহুম এ কে এম হাসেন সরকার, পিতা মৃত ইসমাইল সরকার; মোহাম্মদ সাবজাল খান, পিতা সৈয়দ হোসেন খান,এবং হারুন অর রশিদ, পিতা মৃত আব্দুল হাকিম।

অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সম্মাননা প্রদান অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ও সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানানো হয়।