সাভারে মহাসড়কে র‍্যাব পরিচয়ে দিনে দুপুরে ছিনতাই

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় র‌্যাব পরিচয়ে ২৬ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সকাল ১১ টার সময়  এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।

পুলিশ জানায়,গেল ১০ সেপ্টেম্বর সকালে সাভারের হেমায়েতপুর আইএফআইনি ব্যাংক থেকে ব্যাবসায়িক কাজে আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক ২৬ লক্ষ টাকা উত্তোলন করেন। পরে তিনি টাকার ব্যাগ নিয়ে হেমায়েতপুর এলাকায় সাভারমুখী লেন থেকে দক্ষিণ পাশ হতে উত্তর পাশে যাওয়ার সময় প্রাইভেটকারে আসা অজ্ঞাত চারজন র‌্যাব পরিচয়ে থাকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে গতকাল রাতে অজ্ঞাত চারজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।