ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বালু জব্দ ও আটক দুই
ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ৩ টি ড্রেজার মেশিন ও প্রায় ২হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট এবং প্রায় ২০ হাজর ঘনফুট অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর উপজেলার উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধের নিমিত্ত এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এসময় ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগীতা করেন।
অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ৩ টি ড্রেজার মেশিন ও প্রায় ২হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয় যা পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রয় করার নিমিত্ত গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের নিকট জিম্মায় রাখা হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে ভূজপুর থানা পুলিশ সহযোগে এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা কালে উপজেলার আজিমপুর,৯ নং ওয়ার্ড, ভূজপুর এলাকা থেকে ২ জন মাদকসেবীকে ইয়াবা খাওয়া অবস্থায় আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় । জব্দকৃত মাদক বিনষ্ট করা হয়। আসামিরা হল ভূজপুর ইউপির০৯ নং ওয়ার্ডস্থ শফিউল আলমের পুত্র মো.ইমন(১৯) ও ফারুক উদ্দিনের পুত্র মো. রায়হান উদ্দিন(২৩)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব





