গজারিয়াতে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

Shahrier Islam Pallab
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ঢাকার গেন্ডারিয়ার মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারের চালক সোহেল।

আরও পড়ুন: ৮৮ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ল নারী

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘নিউ বলেশ্বর’ বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে, প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালায়। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।