নবীনগরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Shahrier Islam Pallab
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার  বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

ওসি বলেন, শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।