ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতার বিকল্প নেই: অধ্যাপক আবদুল মালেক
বগুড়া মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বগুড়া সিটি মেয়র প্রার্থী অধ্যাপক আ. স. ম. আবদুল মালেক বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু সরকারি বা সামাজিক উদ্যোগই যথেষ্ট নয়, ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমা পানি অপসারণে প্রতি ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।”
আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার
২১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নৎ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু।
অভিযান চলাকালে নেতা-কর্মীরা এলাকার নালা-নর্দমা পরিষ্কার করেন এবং জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।
আরও পড়ুন: হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের নায়েবে আমীর আনসার আলী মাস্টার, অফিস সম্পাদক রাহাদ আলী, মিডিয়া সম্পাদক কবির পারভেজসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও এলাকাবাসী।
বক্তারা সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত একটি পরিচ্ছন্ন শহর ও এলাকা গড়ে তোলার আহ্বান জানান।





