সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালীউল্লাহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, সড়কে আগুন
গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশ কয়েক দিন ধরে চেষ্টা চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগারগাঁও থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সুবিধার দাবি, সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ওয়ালীউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





