চকরিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Sadek Ali
চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা

নিহত বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারের বাবুল ফার্মেসির মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাবুল দে। পথে ডুলাহাজারা কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাতের অন্ধকার ও নির্জন পরিবেশের কারণে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া বাংলাবাজার পত্রিকাকে জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।